দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকার কাদের মহুরীর গলিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।
পরে তার মালিকানাধীন একটি ঘরে তল্লাশি চালিয়ে চটের বস্তা ও চারটি কালো ট্রাভেল ব্যাগে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক সাইদুল ইসলাম, নিলুফা বেগম নিলুসহ অজ্ঞাত আরও ৫–৬ জন দীর্ঘদিন ধরে কেডিসি বালুর মাঠ বস্তি ও আশপাশের এলাকায় গাঁজা মজুদ ও পাইকারি-খুচরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার আব্দুল হান্নান। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জে আই